খাবারের প্রলোভন দেখিয়ে ভাইজিকে ধর্ষণের দায়ে গুণধর কাকার জেল হেফাজত - The News Lion

খাবারের প্রলোভন দেখিয়ে ভাইজিকে ধর্ষণের দায়ে গুণধর কাকার জেল হেফাজত



দি নিউজ লায়নঃ  এক চরম বীভৎসতা সাক্ষী থাকলো মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমার অন্তর্গত  বাসুদেবপুর এলাকা। বিকৃত লালসার হাত থেকে রক্ষা পেলনা খোদ নিজের ভাইজিও। খাবারের প্রলোভন দেখিয়ে দ্বিতীয় শ্রেণীর স্কুল ছাত্রী কে ধর্ষণ করলো তার সম্পর্কে কাকা। যদিও  এই ঘটনার চাউর হতেই প্রতিবেশীরা ওই গুণধর কাকা ইন্তাজুল হক কে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেয়। তার পরই তড়িঘড়ি দিতে বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করে এদিন কোর্টে তোলা হলে বিচারক তার জামিনের আবেদন খারিজ করে ৭ জানুয়ারি ২০২১ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন।


 শেষ পাওয়া খবরে জানা যায়, ঘটনায় নিগৃহীত শিশুকে আগামী সোমবার বিশেষ নিরাপত্তার মধ্যে দিয়ে কোর্টে গোপন জবানবন্দি জন্য তোলা হবে।প্রসঙ্গত,বাসুদেবপুর এলাকার বিড়ি শ্রমিক পরিবারের ঐ নাবালিকা  স্কুল ছাত্রী তার বাড়ির পাশেই খেলাধুলা করছিল। অভিযোগ, পেশায় রাজমিস্ত্রি ইন্তাজুল খাবারের  প্রলোভন দেখিয়ে  নাবালিকাকে তার বাড়িতে ডেকে নিয়ে যায় ।সেখানে তাকে ধর্ষণ  করে। সেই কথা বাড়ির লোককে বলতে বারণ করে ঐ গুণধর কাকা। স্বাভাবিকভাবেই বাড়িতে ফিরে হরিনা বালিকাকে দেখে প্রথমে পরিবারের লোকজন কিছু বুঝতে না পারলেও।


 পরবর্তীতে তার আচার-আচরণ দেখে সন্দেহ হওয়ায় ওই নাবালিকার অভিভাবকেরা তাকে জিজ্ঞাসাবাদ শুরু করতেই ঐশী সুকান্তের ঘটনা খুলে বলে।তারপরেই পাড়া-প্রতিবেশী থেকে সকলেই তা জানতে পেরে ইন্তাজুল কে তার বাড়িতে গিয়ে ধরে ফেলে। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে তাকে গ্রেফতার করে নিয়ে যায়।নির্যাতিতার পরিবার ও পাড়া-প্রতিবেশীর একটাই দাবি এন্তাজুল কঠোর থেকে কঠোরতম সাজা হোক।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.